ফার্মগেটে আবাসিক হোটেলে মিলল যুগলের লাশ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৬:০৭ পিএম

রাজধানীর ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফার্মগেটের সম্রাট হোটেলের ৭ম তলার একটি কক্ষ থেকে দুজনের লাশ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

উদ্ধারকৃত দুজন হলেন- তেজগাঁও কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম সজল (২১) এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মারিয়ম আক্তার জেরিন (১৯)।

ধারণা করা হচ্ছে, হোটেলে অবস্থানকালে কোনো এক সময় প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত