ডোবা থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৭:৪৪ পিএম

রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজার এলাকার অগ্রণী ব্যাংক সংলগ্ন ডোবা থেকে স্থানীয় আশারকোটা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. অন্তর (১৩)-এর লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

মো. অন্তর আশারকোটা জমাদ্দার বাড়ির মাসুদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে বাজারের লোকজন অগ্রণী ব্যাংকের পেছনের ডোবায় ভাসমান অবস্থায় কিশোরের লাশ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ বেলা সাড়ে ১২ টায় গিয়ে খাল থেকে লাশ উদ্ধার করলে স্থানীয় লোকজন তাকে চিনতে পারে।

মৃত অন্তরের বাবা মাসুদ আলম জানান, তার ছেলে মাদ্রাসায় পড়লেও একটু সহজ-সরল। প্রতিদিন বিভিন্ন বাগান থেকে শাক এনে বাজারে বিক্রি করতো। মঙ্গলভার সকালেও সে পানিয়ালা বাজারে ঢেকিশাক বিক্রি করেছে। এছাড়া অন্তর মৃগীরোগে আক্রান্ত ছিল বলেও তিনি জানান।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলেও স্থানীয় লোকজন ও তার বাবা মায়ের সাথে কথা বলে জানা যায়, ছেলেটি মৃগীরোগে আক্রান্ত ছিল। তাই লাশ স্থানীয়ভাবে দাফনের জন্য দিয়ে আসা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত