সিলেট ও সুনামগঞ্জে মাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:২৮ পিএম

সিলেটে গতকাল মঙ্গলবার মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যার দায়ে একজন ও সুনামগঞ্জে ছেলে হত্যার দায়ে মা ও তার প্রেমিককে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে পৃথক আদালত। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

সিলেট : এক মুক্তিযোদ্ধার শিশুসন্তানকে হত্যার মামলায় একজনের মৃত্যুদ-ের রায় দিয়েছে আদালত। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এ রায় দেন। দ-প্রাপ্ত সেলিম আহমদ পলাতক। মামলার বিবরণে জানা গেছে, ছাতকের পীরপুর গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রমজান আলীর ছেলে জুবেল আহমদ (১১) ২০১১ সালের ২৪ নভেম্বর একটি মুঠোফোন কেনার জন্য সেলিম আহমদকে ২ হাজার টাকা দেয়। ২৬ নভেম্বর সেলিমের দোকানে গিয়ে নিখোঁজ হয় জুবেল। ২৮ নভেম্বর স্থানীয় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিশু সোয়াইবুর রহমান (১১) হত্যা মামলায় তার মা সিতারা বেগম (৩৭) ও মায়ের কথিত প্রেমিক বারিক মিয়াকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সিতারা বেগম পলাতক রয়েছেন গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিতারা বেগমের স্বামী রফিকুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে সৌদিপ্রবাসী। তার স্ত্রী সিতারা বেগম একই গ্রামের বারিক মিয়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০১৪ সালের ১৪ অক্টোবর দুপুরে সিতারা বেগমকে প্রেমিক বারিকের সঙ্গে অনৈতিক অবস্থায় দেখে ফেলে সিতারা বেগমের ছেলে সোয়াইবুর রহমান। ঘটনা জানাজানি হওয়ার ভয়ে সোয়াইবুরকে মা ও তার প্রেমিক বারিক মিলে গলা টিপে হত্যা করে স্থানীয় একটি মাদ্রাসার শৌচাগারের ট্যাঙ্কে ফেলে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত