আবরার হত্যা কনডাক্টর-হেলপারের স্বীকারোক্তি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০২:৫৪ এএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় সুপ্রভাত বাসের কনডাক্টর ইয়াছিন আরাফাত ও হেলপার ইব্রাহিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাদের ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী কনডাক্টর ইয়াছিন আরাফাত ও ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী হেলপার ইব্রাহিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে ২৭ মার্চ ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত