পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
বুধবার ভোরে জেলার রাজস্থলী উপজেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে একাধিক বেসরকারি চ্যানেল নিহতের সংখ্যা সাতজন বলে জানিয়েছে। তবে হতাহতের সংখ্যার বিষয়টি পুলিশ কিংবা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক সাংবাদিকদের বলেন, ভোরে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে।
তিনি জানান, এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।
পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা বিষয়টি শুনেছি। তবে এখনো নিশ্চিত নই।
