ছেলেটির দুই হাতের কব্জি নেই। তবে তাতেও থেমে থাকছে না তার ক্রিকেট খেলা। দারুণ বলে সমান তালে খেলে যাচ্ছে অন্যদের সঙ্গেও। ক্যাচ উঠলে তাও যেন সে ধরে ফেলবে।
ভারতের মিজোরামের এক কিশোরের ক্রিকেট খেলার এক ভিডিও ভাইরাল হয়েছে।
ভারতীয় জাতীয় দলের উইকেরক্ষক ও ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা সম্প্রতি ওই বালকের একটি ভিডিও দিয়েছেন টুইটারে। যা ভাইরাল হয়েছে।
এই বালক অদম্য প্রাণশক্তির এক উদাহরণ। মনের জোর থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়, তার উদাহরণ। শরীর অপূর্ণাঙ্গ থাকলেও মন খারাপ করে বসে থাকার কিছু নেই- এটাই যেন সে দেখাল।
ইন্ডিয়া টাইমস-এর খবরে বলা হয়, ওই বালকের দুই হাত পূর্ণ বিকশিত হয়নি। কব্জির কাছে এসেই তার দুটো হাত থেমে যায়। ভিডিও বলছে, তাতেও দমে যাওয়ার পাত্র নয় এ বালক।
