টঙ্গীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর ৪টার দিকে টঙ্গী পশ্চিম থানার তিলারগাতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো পারভেজ মোশারফ (৩২), আমিনুল ইসলাম (২৮) ও রায়হান (২৭)।
টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল একাধিক মামলার আসামি শীর্ষ মাদক কারবারি পারভেজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
