ফরিদপুরে গাড়ি চালকদের চোখ ও কান পরীক্ষা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০১:২০ এএম

ফরিদপুরে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে বিনামূল্যে চোখ ও কান পরীক্ষা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার পেশাজীবী চালকদের প্রশিক্ষণও দেওয়া হয়।

গতকাল সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফরিদপুর সার্কেল আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান।

বিআরটিএ ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, ২০০ পেশাজীবী চালককে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের বিনামূল্যে দৃষ্টি ও শ্রবণশক্তি পরীক্ষা করা হচ্ছে, যা সড়কে দুর্ঘটনারোধে সহায়ক হবে। তিনি আরও বলেন, ‘চালকদের দক্ষতা ও সচেতনতায় সড়কে দুর্ঘটনা হ্রাস পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত