রামগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকে চুরি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০১:২২ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্যাংক ব্যবস্থাপক ওমর ফারুক।

তিনি জানান, গত বুধবার গভীর রাতে রামগঞ্জ উপজেলা পরিষদে ব্যাংক কার্যালয়ে চোরের দল জানালা ভেঙে ব্যাংকে ঢুকে স্টিলের আলমারি ভেঙে নগদ ৭০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ থানা ওসি (তদন্ত) মো. ফজলুর রহমান ও এসআই লিটন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ব্যাংক ব্যবস্থাপক ওমর ফারুক পুলিশকে জানান, বুধবার অফিসের সকল কার্যক্রম শেষে তালাবদ্ধ করে সবাই চলে যায়। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে অফিসে ঢুকেই দেখেন ব্যাংকের পেছনের একটি লোহার জানালা ও একটি স্টিলের আলমারি ভাঙা। খোঁজ নিয়ে দেখা যায়, ব্যাংকে রক্ষিত নগদ ৭০ হাজার টাকা ও বেশ কিছু মূল্যবান কাগজপত্র নেই। তবে কী ধরনের কাগজপত্র সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) ফজলুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন ককরা হয়েছে। তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত