ব্লগার ওয়াশিকুর হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০১:৫৪ এএম

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ এপ্রিল নতুন দিন ধার্য করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের প্রধান বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মঞ্জুরুল ঈমাম নতুন দিন ধার্য করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী দীপিকার ঢাল এলাকার বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করে। ফেইসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করার কারণে তাকে হত্যা করা হয় বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেছেন। ডিবি পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত