অপহৃত হোমিও চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৬

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০১:৫৬ এএম

রাজধানীর মিরপুর থেকে অপহৃত এক হোমিও চিকিৎসককে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল শালবনে নিয়ে মুক্তিপণ দাবির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার ও ওই চিকিৎসককে উদ্ধার করেছে র‌্যাব-৪। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত চালানো অভিযানে হোমিওপ্যাথ চিকিৎসক মোনায়েমুল বাশারকে (৪০) উদ্ধার করা হয়। চক্রের গ্রেপ্তারকৃত সদস্যরা হলেনÑ আ. সালাম (৫৫), আলমগীর হোসেন (১৮), ফয়েজ উদ্দিন (৩২), ফয়সাল (১৮), আ. হালিম (৫২) ও বিল্লাল হোসেন (৩৮)। 

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, রোগী সেজে মোনায়েমুলের সঙ্গে যোগাযোগ করেন এই চক্রের এক নারী সদস্য। দীর্ঘদিন কথা বলার একপর্যায়ে সুন্দরী নারীদের প্রলোভনে

গত বুধবার মিরপুর থেকে তাকে মধুপুর ভাওয়াল বনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও জানান, অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ রেখে কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠায় মোনায়েমুলের পরিবার। পরে র‌্যাব-৪ এর কাছে অভিযোগ করা হলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই উদ্ধার অভিযান চালানো হয়। অপহরণ চক্রের অন্যতম সদস্য তারা বিবি, ‘মূলহোতা’ সোহরাব (৩৮), সঞ্জিব (৩৫), আলিম (৩২) এখনো পলাতক। ‘সোহরাব বাহিনী’ হিসেবে পরিচিত চক্রটি গত ১০ বছর ধরে বড় ব্যবসায়ী, পেশাজীবী ও চাকরিজীবীদের প্রেমের ফাঁদে ফেলে এবং আদিবাসী ললনাদের কথা বলে অপহরণের পর মুক্তিপণ আদায় করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত