উৎসাহ ভাতা চান শিক্ষানবিস আইনজীবীরা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০১:৫৭ এএম

বছরে দুবার কমপক্ষে একবার বার কাউন্সিলের পরীক্ষা এবং উৎসাহ ভাতাসহ পাঁচ দফা দাবিতে ঢাকার নিম্ন আদালতের শিক্ষানবিস আইনজীবীরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

আইনজীবীরা বলেন, আমরা যারা শিক্ষানবিস আইনজীবী তাদের বয়স ২৮ থেকে ৩০ বছর। এ বয়সে আমরা পরিবারের বোঝা হয়ে আছি। কারণ বার কাউন্সিল সনদের পরীক্ষা নিয়মিত হয় না। ২০১৫ সালের পর ২০১৭ সালে একটিমাত্র পরীক্ষা বার কাউন্সিল সফলভাবে গ্রহণ করতে সক্ষম হয়েছে। ২০১৩ সালের আগে বছরে দুবার পরীক্ষার নজির রয়েছে। আগের মতো বছরে দুবার পরীক্ষা অনুষ্ঠিত হলে আমরা এতদিন সদস্যপত্র লাভ করতাম।

পাঁচ দফার অন্য দাবিগুলো হলো অবিলম্বে বার কাউন্সিল পরীক্ষা; ২০১৯ সালের মধ্যে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ এবং শিক্ষানবিস ও নবীন আইনজীবীদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত