অচিরেই বাজারে আসছে Motorola P40। একাধিক প্রতিবেদনে জানা গেছে, এই ফোনে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা। তবে, খবর শোনা যাচ্ছে মটোরোলার আরও একটি রহস্যময় ফোন সম্পর্কে, যার পেছনে থাকবে চারটি ক্যামেরা।
মটোরোলার পরবর্তী ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনের একটি ভিডিও এবং ছবি প্রকাশ করেছে ‘অনলিকস’। এসব ছবিতে নতুন স্মার্টফোনটির পেছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে, ফোনটির ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। নতুন ফোনে ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লের ওপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। ছবিতে ব্রাশ মেটা ফিনিশে এই ফোন দেখা গেছে।
ফোনের পেছনে চারটি ক্যামেরার সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। এলইডি ফ্ল্যাশের নিচে ৪৮গচ লেখা দেখা গেছে। অর্থাৎ এই ফোনের ক্যামেরায় প্রাইমারি সেন্সরে থাকবে ৪৮ মেগাপিক্সেল সেন্সার। অথবা চারটি ১২ মেগাপিক্সেল সেন্সার একসঙ্গে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার কাজ করতে পারে এই ফোন। নতুন মটোরোলা স্মার্টফোনটির মডেলের নাম এখনো সামনে আসেনি।
এই ফোনের নিচে থাকতে পারে USB Type-C পোর্ট আর ৩ দশমিক ৫ মিমি অডিও জ্যাক। ফোনের ওপরে থাকতে পারে সিম স্লট আর স্পিকার। এখনো নতুন ফোনের চিপসেট, জঅগ স্টোরেজের মতো তথ্য জানা যায়নি।
