কবি থেকে ব্যবসায়ী নেতা রুবানা হক

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১০:৩৩ পিএম

মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক একজন সফল ব্যবসায়ী ছাড়াও নিয়মিত কবিতা লেখেন। "টাইম অফ মাই লাইফ" তার লেখা কবিতার বই।

২০০৬ সালে তিনি কবিতার জন্য সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া ২০০৬ থেক ২০১০ সালে তিনি সাউথ এশিয়া টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ট্রাস্টি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৩-১৪ সালে ‘বিবিসির ১০০ নারী’ নিবন্ধে তার নাম উল্লেখ ছিল।

৯ ফেব্রুয়ারি ১৯৬৪,  ঢাকায় জন্মগ্রহণ করেন রুবানা। পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল, হলিক্রস কলেজ এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে। মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা রুবানা ১৫ বছর বয়স থেকে টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাতেন। মেধাবী রুবানা এসএসসি, এইচএসসি—দুবারই বোর্ডে স্ট্যান্ড করেছিলেন। ২০১৭ সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পর্ণ করেছেন।

ব্যক্তি জীবনে রুবানা হকের স্বামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র, সফল ব্যবসায়ী নেতা ও জনপ্রিয় টিভি উপস্থাপক আনিসুল হক। এ দম্পতির তিন সন্তান। বড়ছেলে নাভিদুল হক বোস্টনের বেন্টলি ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মাকে ব্যবসার কাজে সহযোগীতা করছেন। দুই মেয়ে ওয়ামিক, তানিশা। ব্যবসার পাশপাশি তিনি আনিসুল হক ফাউন্ডেশন, শারাফ মেমোরিয়াল ট্রাস্টের কাজও চালিয়ে যাচ্ছেন।

রুবানা হকের প্রিয় বই, আবু সয়ীদ আইয়ুবের পান্থজনের সখা। প্রিয় গান, রবীন্দ্রসংগীত ‘নয় নয় এ মধুর খেলা।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর নেতা রুবানা হকের কিন্তু ব্যবসার চাইতে পড়ালেখার দিকেই আগ্রহ বেশি ছিল। কিন্তু একসময় প্রয়াত স্বামী আনিসুল হককে সাহায্য করতেই ব্যবসায় আসা। প্রথম দিকে অফিসে বসে থাকা ছাড়া তেমন কিছু না করলেও তেমন  বর্তমানে ২১ টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি।

মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ এর নেতা নির্বাচিত রুবানা হক এখনও লেখালেখিতে সচল। কবিতার পাশাপাশি তিনি জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত