নারায়ণগঞ্জে শামীম ওসমান

আমাদের নিয়ে খেইলেন না, খেলাইয়েন না

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১০:৫৮ পিএম

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‘আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা হলেই আমরা ভয় পাব সেটা ভাবার কারণ নাই। আমাদের নিয়ে খেইলেন না, খেলাইয়েন না। আমার লোকজন খারাপ হলে ছাড় দেব না। কিন্তু যদি নেতাকর্মীকে বিনা কারণে হয়রানি করলে নারায়ণগঞ্জের মাটিতে চাড়া নাচায়া দেব। এক সেকেন্ড সময় দেব না। এর পরেও যদি খেলা হয়, আগামীতে ২৪ ঘণ্টা না মাত্র ছয় ঘণ্টার সময় দেব। আশা করি আর খেলা হবে না। খেলার আগেই খেলা শেষ হয়ে যাবে।’ গতকাল শনিবার বিকেলে শহরের ইসদাইরে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে জরুরি কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন। ‘নারায়ণগঞ্জ আওয়ামী পরিবারকে ধ্বংসের চক্রান্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ ব্যানারে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগরের সেক্রেটারি খোকন সাহা ও সহসভাপতি চন্দন শীল জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। ওই সময়ে সভাস্থলে হৈ চৈ শুরু হলে শামীম ওসমান দাঁড়িয়ে হাত জোড় করে উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত