মসজিদ থেকে বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৮:০৪ পিএম

রাজধানীর ডেমরায় একটি মসজিদ থেকে বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে ডেমরার ডগাইর এলাকার নূরে আয়েশা মসজিদ থেকে মনির হোসেন (৮) নামের ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম দেশ রূপান্তরকে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে নূরে আয়েশা মসজিদের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে সিমেন্টের বস্তায় বন্দী অবস্থায় আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করা

তিনি জানান, মনির হোসেন স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্র। হত্যা রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত