বরিশাল বিশ্ববিদ্যালয়

উপাচার্যের পদত্যাগ দাবিতে ফের আন্দোলন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০২:০৭ এএম

উপাচার্যের পদত্যাগ দাবিতে আবার মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। গতকাল সোমবার আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করলে দুই দিকের যানবাহন আটকা পড়ে।

এদিকে পদত্যাগের সম্ভাবনা নাকচ করে উপাচার্য ড. এস এম ইমামুল হক বলেছেন, ‘স্বার্থান্বেষী মহলের ইন্ধনে গুটিকয়েক শিক্ষার্থী আন্দোলনের নামে অরাজকতা করছে।’

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইঙ্গিত করে উপাচার্যের ‘রাজাকারের বাচ্চা’

সম্বোধনকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত। ওই বক্তব্য প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে ২৭ মার্চ থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ২৮ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা এলে আন্দোলন আরও দানা বাঁধে। গত শনিবার বিভাগীয় প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে উপাচার্যের পদত্যাগ বা তাকে ছুটিতে পাঠাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেওয়ার কথা জানানো হয়েছিল। উপাচার্য পদত্যাগের দাবি নাকচ করায় ১৩তম দিনের মতো ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত