ওভারব্রিজ ব্যবহার না করায় ১ ঘণ্টার কাউন্সেলিং

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০২:১৩ এএম

রাজধানীর কাকলীতে ফুটওভারব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছিল পথচারীরা। কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল প্রাণপণ চেষ্টা করেও তাদের ফেরাতে পারছিলেন না। এ দৃশ্যপট গতকাল সোমবার সকাল সোয়া ১০টার। ফুটওভারব্রিজে না উঠেই রাস্তা পার হওয়া এমন অন্তত ৫০ জনকে এক ঘণ্টার কাউন্সেলিং করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ কাকলী ট্রাফিক পুলিশ বক্সে এই আয়োজন করে। এ সময় ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যানজট নিরসনে পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ডিএমপির ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার মোসলেহ্ উদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত