ভোলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীনকে ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার সকাল ৯ টায় ভোলা পৌর এলাকার ৭ নং ওসমানিয়া জামে মসজিদের পূর্ব পাশ থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
দুপরে অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহামুদ সাংবাদিকদের জানান, অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে মো. শহিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালায়। অভিযানে মোস্তাক শাহীনকে ইয়াবা বিক্রির সময় গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
