জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর দুমকিতে সংঘর্ষে অন্তত ১৩ জন জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার লেবুখালী গ্রামের পাগলা মোড় এলাকার রাস্তায় খালেক হাওলাদারের সঙ্গে তাদের বাড়ির ছালাম হাওলাদারের জমি নিয়ে বিরোধের জেরে ঝগড়া বাধে। এ সময় ছালাম হাওলাদার পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। খবর পেয়ে খালেক হাওলাদারের লোকজন প্রতিরোধে এগিয়ে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন। আহত খালেক হাওলাদার (৭৫), নাসির হাওলাদার (৪২), খলিল (২৮), ছালাম হাওলাদার (৩৫), সাগর (২৭), রবিউল (১৭), বশির হাওলাদার (৪০), অলি হাওলাদার (২৭), মামুন (৩০), নুরুল ইসলাম (৭০), মতলেব (৪৫), সহিদ (৪০), জসিমকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
