আড়াইহাজারে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৮

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৯:৫৬ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ আবদুর রশিদ (৬৪) ও হানিফকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন জানান, উপজেলার মধ্যচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে আবদুর রশিদ গং ও হানিফ গংয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। গতকাল প্রথমে তাদের মধ্যে তর্কবিতর্ক ও পরে এক পর্যায়ে দুপক্ষের লোকজন টেঁটা নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত