বাঘাবাড়ীতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১০:০০ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে ১১ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে গত মঙ্গলবার বিকালে নৌযান শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বাঘাবাড়ী নৌবন্দর শাখা এ সমাবেশের আয়োজন করে। শাখার সভাপতি দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, নারায়ণগঞ্জ শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু, বাঘাবাড়ী নৌবন্দর শাখার সহ-সাধারণ সম্পাদক নূর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সদস্য বাহার উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যে জাহাজ মালিকরা এসব দাবি মেনে না নিলে ওই দিন রাত ১২টা ১ মিনিট থেকে সকল প্রকার নৌযান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত