নরসিংদীতে ১১ দোকান ভস্মীভূত

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১১:২৭ পিএম

নরসিংদীর রায়পুরায় এক অগ্নিকাণ্ডে ১১টি দোকানসহ মালামাল পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। গতকাল বুধবার ভোরে রায়পুরার হাসিমপুর মৌলভীবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর বাজারের পাহারাদার মসজিদের মাইকে খবর দিলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

রায়পুরা ফায়ার সার্ভিসের টিম লিডার কাজী নোমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বাজারের অন্য দোকান মালিক ও ব্যবসায়ীরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সরকারি সাহায্য-সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত