একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামী নেতা এ টি এম আজহারুল ইসলাম এবং জাতীয় পার্টির নেতা ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির জন্য ১৮ জুন দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ গতকাল বুধবার এদিন ধার্য করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেনÑ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুজ্জামান।
প্রায় তিন বছর ধরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দ-প্রাপ্ত আসামিদের আপিল শুনানি হচ্ছে না। গতকাল আজহার ও কায়সারের মামলা আপিল বিভাগের কার্যতালিকায় এলেও শুনানির প্রস্তুতি নিতে সময় আবেদন করেন তাদের পক্ষের আইনজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করে। আসামিপক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান ও শিশির মোহাম্মদ মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজউদ্দিন ফকির। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদ-ের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
