বর্ষবরণের সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানোর দাবি

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০১:৪২ এএম

বাংলা নববর্ষকে ঘিরে পহেলা বৈশাখের অনুষ্ঠান ঢাকায় সন্ধ্যা ৬টা এবং অন্যত্র বিকেল ৫টার মধ্যে শেষ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন। বর্ষবরণ উপলক্ষে পহেলা বৈশাখের অনুষ্ঠানের সময়সীমা অন্ততঃপক্ষে রাত ৮টা পর্যন্ত বর্ধিতকরণের দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

গতকাল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিদাতা সংগঠনগুলো হলোÑ সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ চারুশিল্পী সংসদ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ স্বাক্ষরিত গণমাধ্যামে পাঠানো এ বিবৃতিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হওয়ায় বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসবকে চিরাচরিত পন্থায় উদযাপিত হতে দেওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত