সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়ার গাড়ি ডাকাতি ও মালামাল লুটের দায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দেয় আদালত। গতকাল বুধবার ঢাকার ৬ নং বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন নূরে আলম, নজরুল ইসলাম, মান্নান, খোকন চন্দ্র বিশ্বাস, কামাল মুন্সি ও শফিকুল ইসলাম। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ মার্চ আইনজীবী গোলাম কিবরিয়া তার জুনিয়র তিন আইনজীবীকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য প্রাইভেটকারে গুলশানের উদ্দেশে রওনা হন। হাতিরঝিল এলাকায় একটি কালো গাড়ি থেকে তিনজন অস্ত্রধারী বের হয়ে তাদের গাড়ি থেকে নামতে বলে। এ সময় দেরি হলে অস্ত্রধারীরা তাদের গুলি করে। এ ঘটনায় আইনজীবী গোলাম কিবরিয়া তেজগাঁও শিল্পনগর থানায় ডাকাতি মামলা করেন। ওই বছরের ২৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আদালতে ১৫ জন সাক্ষী বিভিন্ন সময় সাক্ষ্য দেন।
×
