ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধু নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১২:৩১ পিএম

মাদারীপুর-শরীয়তপুর সড়কের ওপর দাঁড়িয়ে থাকা পণ্যবাহী একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার সংলগ্ন সড়‌কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়া‌র্ডের তুলাসার গ্রা‌মের মো. ইউনুস মোল্লার ছেলে তালহা তান‌জিম দিগন্ত মোল্লা (১৭) ও উত্তর বালুচরা গ্রা‌মের ‌খোকন সরদা‌রের ছে‌লে সুমন সরদা‌র জুম্মান (১৭)। দুজনই পালং তুলাসার গুরুদাস সরকা‌রি উচ্চ বিদ্যালয় থে‌কে এবছর এসএস‌সি প‌রীক্ষা দি‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার সকা‌লে দুজ‌নের মৃতদেহ শরীয়তপু‌রের গ্রা‌মের বা‌ড়িতে আনা হয়। তাদের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পালং ম‌ডেল থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মো. মনিরুজ্জামান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শরীয়তপুর থেকে মোটরসাইকেলযোগে ওই দুই তরুণ মাদারীপুর শহরের দিকে আসছিলেন। পথে মঠেরবাজার এলাকায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দিগন্ত ও জুম্মান গুরুতর আহত হ‌য়ে সড়‌কে প‌রে গে‌লে ঘটনাস্থলেই তা‌দের মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দিগন্ত ও জুম্মানের বন্ধু স‌জিব ও প্রান্ত বলেন, “দিগন্ত দ্রুতগ‌তি‌তে মোটরসাইকেল চালা‌তো। এজন্য মা‌ঝে মা‌ঝে বা‌ড়ি‌তে বিচার আস‌তো। গতকালও দ্রুত গ‌তি‌তে মোটরসাইকেল চালা‌নোর কার‌ণে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এ দুর্ঘটনা ঘ‌টে। অসচেতনতার কার‌ণে দুই‌ বন্ধু‌কেই হারালাম। আল্লাহ্ ও‌দের জান্নাত দান করুক।”

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন বলেন, একটি মোটরসাইকেল গিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তা‌দের মৃতদেহ শরীয়তপুরে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত