ইবিতে ছাত্রলীগকর্মীকে বহিষ্কার

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১২:১৯ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগতদের নিয়ে সহপাঠীকে মারধরের অভিযোগে আশিকুজ্জামান আকাশ নামে এক ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বুধবার রাতে অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে তাকে সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। আকাশ আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ দেশ রূপান্তরকে জানান, ফেইসবুকের গ্রুপ মেসেঞ্জারে আকাশের সঙ্গে তার বন্ধু হোসনে মোবারক সাগরের বাগ্বিত-া হয়। এর জেরে আকাশ গত মঙ্গলবার সন্ধ্যায় বহিরাগতদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে সাগরকে মারধর করে। এ ঘটনায় গুরুতর আহত সাগর বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আকাশকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া ঘটনার অধিকতর তদন্তে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত