রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গাড়ির জাল কাগজপত্র তৈরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার তাদের কাছ থেকে ভুয়া লাইসেন্স, নম্বর প্লেট, ইন্স্যুরেন্স সনদ, ফিটনেস সার্টিফিকেট ও টেক্সটোকেনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক দেশ রূপান্তরকে জানান, তার নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ী থেকে ওয়ালিদ হাসান (৩৪), কোয়েল (৩৬), সোহেল (৩০), হাফিজুল ইসলাম (৪২) ও তাজুল হাসানকে (৪৭) গ্রেপ্তার করে। নম্বর প্লেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্সটোকেন ও ইন্স্যুরেন্স সনদ তৈরি এবং সরবরাহ করে আসছে।
