৩২ জিবি র‌্যামসহ এসার-এর নতুন গেমিং ল্যাপটপ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০১:১৪ এএম

গত বৃহস্পতিবার বেশ কিছু নতুন হার্ডওয়্যার প্রোডাক্ট লঞ্চ করেছে অ্যাসার। এর মধ্যে রয়েছে একাধিক গেমিং ল্যাপটপ। সম্পূর্ণ মেটাল ডিজাইনে লঞ্চ হয়েছে নতুন অ্যাসার নিট্রো-সেভেন গেমিং ল্যাপটপ। এছাড়াও ক্যাজুয়াল গেমারদের জন্য নিট্রো-ফাইভ সিরিজ লঞ্চ করেছে অ্যাসার। নিট্রো-ফাইভ সিরিজে রয়েছে ৮০ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও আর ৭.১৮ মিমি পাতলা বেজেল।

যে কোনো ল্যাপটপের অন্যতম প্রধান সমস্যা প্রসেসর গরম হয়ে যাওয়া। অ্যাসার গেমিং ল্যাপটপে প্রসেসর কুলিং-এর জন্য থাকছে ডুয়াল এক্সহস্ট সিস্টেম। এছাড়াও বিশেষ ঘরঃৎড়ঝবহংব সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন যন্ত্রাংশের তাপমাত্রা দেখে নেওয়া যাবে। নেটওয়ার্কিং ও অডিও প্রযুক্তিতেও বিশেষ নজর দেওয়া হয়েছে এই ল্যাপটপগুলোতে।

সম্পূর্ণ মেটাল চেসিসে তৈরি অ্যাসার নিট্রোসেভেন ল্যাপটপ মাত্র ২০ মিমি চওড়া। এই ল্যাপটপে থাকছে একটি ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে ১৪৪ ঐু রিফ্রেশ রেট আর ৩সং রেসপন্স টাইম। ল্যাপটপের ভেতরে থাকছে ৯ঃয এবহ ওহঃবৎ ঈড়ৎব ঈচট। সঙ্গে থাকছে ঘারফরধ এচট আর দুটি ঘঠগব চঈওব ঝঝউ আর ৩২এই উউজ৪ জঅগ।

মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাসার নিট্রো-সেভেন-এর দাম ১০০০ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ হাজার টাকা। জুন মাসের মধ্যে বাংলাদেশের বাজারে আসার জোর সম্ভাবনা রয়েছে এই ল্যাপটপের। এছাড়া অ্যাসার নিট্রো-ফাইভ-এ

থাকছে ঋঐউ ওচঝ ডিসপ্লে। এই ল্যাপটপের পাতলা বেজেলের জন্য থাকছে একটি ১৭.৩ ইঞ্চি ডিসপ্লে। ল্যাপটপের ভেতরে থাকছে ৯ঃয এবহ ওহঃবৎ ঈড়ৎব ঈচট। সাথে থাকছে ঘারফরধ এচট আর দুটি ঘঠগব চঈওব ঝঝউ আর ৩২এই উউজ৪ জঅগ। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাসার নিট্রো-ফাইভ-এর দাম ৮০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৪ হাজার টাকা। হাতের নাগাল পেতে এই মডেলের জন্যও জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত