সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সুমাইয়া আক্তার (৫) স্থানীয় রোটারি মডেল স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী। সে ময়মনসিংহের গফরগাঁওয়ের রানা আহমেদের মেয়ে। স্ত্রী-কন্যা নিয়ে বানিয়াচালার খোরশেদ আলমের বাড়িতে ভাড়া থাকেন স্থানীয় এক পোশাক কারখানার কর্মী রানা। স্থানীয়রা জানান, খোরশেদের বাড়ির মুখখোলা সেপটিক ট্যাংকে এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
×
