কুমিল্লায় ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১২:৪৮ এএম

কুমিল্লার দেবিদ্বারে ইমামের বিরুদ্ধে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলার পর পুলিশ অভিযুক্ত মাহফুজুর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকালে উপজেলার ছোটশালঘর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। মাহফুজুর স্থানীয় জামিয়াতুল ছালাহ্ জামে মসজিদের ইমাম।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই কিশোরী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম মাহফুজুর কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।’

পুলিশ জানায়, শুক্রবার সকালে ইমাম ওই কিশোরীকে মসজিদের পাশে নিজের থাকার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরী তার মায়ের কাছে ঘটনা জানায়। শুক্রবার রাতে তার বাবা ইমামকে একমাত্র আসামি করে দেবীদ্বার থানায় মামলা করেন। ইমামের বাড়ি দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিড়াল্লা গ্রামে। কিশোরীর বাবা সাংবাদিকদের বলেন, যাওয়া-আসার পথে প্রায়ই ওই ইমাম তার মেয়েকে উত্ত্যক্ত করত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুর রহমান গতকাল শনিবার রাতে জানান, মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত