কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাঘাবাড়ি নৌবন্দরে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১২:৫৬ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১১ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে নৌযান শ্রমিকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন।

সমাবেশে বক্তারা ঘোষণা দেন ১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে তাদের ১১ দফা চুক্তি বাস্তবায়ন করা না হলে ওই দিন রাত ১২টা ১ মিনিটি থেকে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব নৌযান চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।

তাদের দাবির মধ্যে রয়েছে বাল্কহেডসহ সব নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, খাদ্যভাতা প্রদান, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণ, নদীর সঠিক নব্য রক্ষা, মার্কা বয়া ও বাতি প্রয়োজন অনুযায়ী স্থাপনসহ ১১ দফা চুক্তির দাবি বাস্তবায়ন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাঘাবাড়ি নৌবন্দর শাখা আয়োজিত ও নূরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব মিয়া, বাঘাবাড়ি নৌবন্দর শাখার সহসাধারণ সম্পাদক নূর আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত