বাঘাইছড়ি হত্যাকান্ড

সন্দেহভাজন একজন বান্দরবানে অস্ত্রসহ আটক

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০১:৪৯ এএম

রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলার ঘটনার সন্দেহভাজন এক ব্যক্তিকে বান্দরবান থেকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত ব্যক্তির নাম রণজিত চাকমা। তিনি রাঙামাটির পানছড়ি এলাকার সনজিত চাকমার ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে বান্দরবান সদর উপজেলার রাজবিলা এলাকার একটি রাবার বাগানের জুমঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি রাইফেল উদ্ধার করে যৌথ বাহিনী। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করা হয়।

বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রণজিতকে আটক করা হয়েছে। তিনি বাঘাইছড়ি হত্যাকান্ডের সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

প্রসঙ্গত গত ১৮ মার্চ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে সাতজন নিহত এবং অনেকে আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত