বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত পৌনে ১১টার দিকে বগুড়ার নিশিন্দারা উপশহর এলাকায় তাকে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন রোববার রাত সাড়ে ১০টার পর উপশহর বাজার এলাকায় একটি জিমন্যাস্টিকস সেন্টার থেকে বের হন। এসময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঞা বলেন, কে বা কারা এবং কি কারণে তাকে হত্যা করে তাৎক্ষণিক সেটি জানা যায়নি।
তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে তৎপরতা চালানো হচ্ছে।
