বাংলাদেশে ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে গঠিত গার্মেন্ট কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ডের কার্যক্রম চালানো নিয়ে করা মামলার পরবর্তী শুনানি ১৯ মে পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ওইদিন পর্যন্ত অ্যাকর্ড তার কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা। অ্যাকর্ডের করা এক আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ মুলতবি আদেশ দেয়। আদালতে অ্যাকর্ডের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা আর বিজিএমইএর পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।
×
