দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৬ মাইল প্রাণনগর গ্রামে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মমতা মুর্মু ওই গ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠী স্টিফেন সরেনের স্ত্রী।
বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন জানান, মঙ্গলবার দুপুরের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্টিফেন সরেন স্ত্রী মমতা মুর্মুকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্টিফেন সরেনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, স্টিফেন সরেন হত্যার কথা স্বীকার করেছে।
