ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নবাবপুরের ১১ কারখানা সিলগালা দুই ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৩:৪০ এএম

পুরান ঢাকার নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে ১১টি নকল কেব্ল কারখানা সিলগালা, দুই ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা এবং বিভিন্ন প্রতিষ্ঠান-মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, নবাবপুর এলাকার বেশ কিছু কেব্ল কারখানা বিআরবি, পলি, বিজলি, সুপার সাইন্স, প্যারাডাইস ও ইস্টার্ন কেব্লের বিভিন্ন গ্রেডের বৈদ্যুতিক নকল তার তৈরি ও বাজারজাত করে আসছিল। এসব নি¤œমানের নকল তার বাসাবাড়িসহ বিভিন্ন শিল্প-কারখানায় ব্যবহারের কারণে শটসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।

নকল তার তৈরির দায়ে তারা কেব্লসের মালিক মঈন উদ্দিনকে এক বছরের কারাদণ্ড এবং তানিয়া কেব্লসের মালিক আল আমিনকে ছয় মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা আনিসুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত