সরকারি চালসহ আ.লীগ নেতা আটক

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৪:২৪ এএম

হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ১০ টাকা কেজিদরের চাল খোলাবাজারে বেশি দামে বিক্রির চেষ্টাকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ, জব্দ করা হয়েছে ১২০০ কেজি চাল। গত সোমবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, সরকারের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজির চাল বিতরণের দায়িত্ব পান আউলিয়াপুর ইউনিয়নের ডিলার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শচীন্দ্রনাথ বর্মন। শচীন্দ্রনাথ এ চাল দরিদ্রদের কাছে বিক্রি না করে গোপনে খোলা বাজারে বেশি দামে বিক্রির জন্য ব্যবসায়ী আশীষের দোকানে মজুদ রাখেন।

আটক শচীন্দ্রনাথ বর্মণ আউলিয়াপুর ইউনিয়নের শাসলা পিয়ালা গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ব্যবসায়ী আশীষ কুমার কচুবাড়ি এলাকার বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত