নগরের টাইগার পাস এলাকায় চলন্ত প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গাড়িটিতে আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের তিনটি গাড়ি গিয়ে ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, প্রাইভেটকারটিতে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে সিলিন্ডারের সংস্পর্শে আসা মাত্র তা বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
