ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্নের উত্তর সরবরাহ করার চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী আনিসুর রহমানকে (৬০) আটক করেছে সিআইডি পুলিশ। গতকাল বৃহস্পতিবার আলিম পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে উত্তরপত্রের ফটোকপিসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আনিসুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের সমারু মোহাম্মদের ছেলে।
সিআইডি উপপরিদর্শক ওয়ালিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার নৈশপ্রহরী আনিসুরকে আলিম পরীক্ষার দ্বিতীয়পত্র প্রশ্নপত্রের উত্তরের ফটোকপি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া সময় হাতেনাতে আটক করা হয়। উত্তরের সঙ্গে প্রশ্নেপত্রের মিল ছিল।
