পদ্মায় যুবকের অর্ধগলিত লাশ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০১:১১ এএম

মহানগরীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে দামকুড়া থানা পুলিশ ভাসমান মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের দুই পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তার পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মহানগরীর দামকুড়া থানার ওসি আবদুল লতিফ শাহ জানান, সকালে পদ্মা নদীতে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। তার পরনে কালো ফুলপ্যান্ট ও সাদা ফুলহাতা শার্ট ছিল। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত