মেষের বন্ধুর সাহায্য পাওয়া কঠিন হবে, প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে মকরের

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১১:২৭ এএম

মেষ: নিজের প্রভাব দ্বারা কর্মক্ষেত্রের জটিলতা দূর করা সম্ভব। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। বন্ধুর সাহায্য পাওয়া কঠিন হবে।

বৃষ: ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। রোগ ও দুর্ঘটনা যোগ আছে। ধৈর্য ধারণ করুন।

মিথুন: শত্রুরা তৎপর থাকবে। ভ্রমণে সতর্ক থাকুন। সন্তানের বিদেশ ভ্রমণ যোগ আছে।

কর্কট: বিদেশে চাকরির জন্য চুক্তিপত্র স্বাক্ষর হতে পারে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে। ব্যয় বাড়বে।

সিংহ: কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্বল্প ভ্রমণে অথবা জলপথে দুর্ঘটনা যোগ আছে। আত্মীয়র জন্য ব্যয় বাড়বে।

কন্যা: রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বাড়বে। দূরে ভ্রমণ হতে পারে। সংসারে বিতর্ক এড়িয়ে চলুন।

তুলা: রাজনৈতিক প্রতিপক্ষ সংঘাতে ফেলতে পারে। কর্মে ব্যস্ততা বাড়বে। আয় মনমতো হবে না।

বৃশ্চিক: রাজনৈতির দ্বন্দ্বে জড়ালে ব্যয় বাড়বে। প্রতিদ্বন্দ্বীরা পরাস্ত হবে। আয় কমে যাবে।

ধনু: পাওনা আদায়ে ঝগড়া বাধতে পারে। নিজের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আশা আংশিক পূরণ হবে।

মকর: কাজে পরিশ্রম বাড়বে, কিন্তু সে অনুপাতে আয় বাড়বে না। প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে। ব্যয় বাড়বে।

কুম্ভ: পরিচিত ব্যক্তিদের সহযোগিতা ছাড়া দ্রুত ভাগ্যের উন্নতি সম্ভব নয়। বন্ধুর জন্য বিদেশ ভ্রমণ হতে পারে।

মীন: কাজের চাপ বাড়বে। মনে রোমান্টিক ভাব আসবে। স্ত্রীর মানসিক চাপ প্রয়োগে সবই ভেস্তে যাবে। আয় কিছুটা বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত