অ্যাসাঞ্জের মুক্তি চেয়ে মানববন্ধন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১০:১৩ পিএম

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ঢাকার সংবাদকর্মীরা বলেছেন, ‘অ্যাসাঞ্জ কেবল একজন ব্যক্তি নন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে দেশে দেশে যে লড়াই চলছে, সে লড়াইয়ের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি’।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ‘মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের দাবিতে আমরা’ শীর্ষক ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সংবাদকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। বক্তারা অ্যাসাঞ্জের নিঃশর্ত মুক্তি দাবি করে অভিযোগ করেন- 'তাকে গ্রেপ্তার করে তথ্যের অবাধ প্রবাহে পশ্চিমা বিশ্ব বাধা তৈরি করছ ’।

মানববন্ধন থেকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ‘গণ সাংবাদিক’ আখ্যা দিয়ে তার মুক্তির দাবি জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত