অ্যান্ড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন অন রাখলে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না। এমনই এক ফিচার আনতে চলেছে এই মার্কিন জায়ান্ট সংস্থা। এখনো পরীক্ষা-নিরীক্ষার অধীনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন।
জানা গেছে, কেউ ফিচার এনেবেল করে রাখলে, ওই অবস্থায় কোনো চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না। তবে এটা যদি আপনার ফোনে চালু থাকে, তবেই আপনি স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে পারেন। যিনি মেসেজ পাচ্ছেন, তিনি যদি অন না রাখেন তবে চাইলেই স্ত্রিনশট নিতে পারবেন। এ ছাড়া স্টিকার ব্যবহারের ক্ষেত্রে আসতে চলেছে দুটি বিভাগ ‘ঋধাড়ঁৎরঃবং’ এবং ‘ঈধঃবমড়ৎু’। যার ফলে সহজেই খুঁজে বের করতে পারবেন পছন্দের বা অতিব্যবহৃত স্টিকার। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে চায় হোয়াটসঅ্যাপ। সেই সঙ্গে যেন আরও কিছুক্ষণ সময় হোয়াটসঅ্যাপে কাটায় তারা, তারও ব্যবস্থা করতে ব্যস্ত মার্কিন এই সংস্থাটি। গত বছর অক্টোবর মাসে জানা গিয়েছিল, ‘ভ্যাকেশন মোড’ আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘ভ্যাকেশন মোড’ নয়, ‘ইগনোর আর্কাইভ চ্যাট’ নিয়ে আসতে চলেছে তারা। অপ্রয়োজনীয় মেসেজের হাত থেকে রেহাই দেবে হোয়াটসঅ্যাপের আপকামিং নয়া ফিচার। সদ্য অ্যান্ড্রয়েড বিটা ২.১৯.১০১ ভার্সনে দেখা মিলেছে ‘ইগনোর আর্কাইভ চ্যাটে’র। তবে এখনো পরীক্ষা-নিরীক্ষার অধীনে রয়েছে এই ফিচারটি। সাধারণত হোয়াটসঅ্যাপে কোনো চ্যাট আর্কাইভে পাঠিয়ে দিলে তা উইন্ডোতে দেখা যায় না। কিন্তু যদি সেই চ্যাটে নতুন মেসেজ আসে, তাহলে পুনরায় তা উঠে আসে হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে। ‘ইগনোর আর্কাইভ চ্যাট’ ফিচার অন রাখলে, না চাইলে মুখ দর্শন করতে হবে না অপ্রয়োজনীয় মেসেজের। সর্বশেষ বিটা ভার্সনের আপডেটে, গ্রুপে ‘ফ্রিকোয়েন্টলি ফরওয়ার্ডেড মেসেজ’-এ লাগাম টেনেছে। পাশাপাশি একই সঙ্গে ৩০টি অডিও ফাইল একই সঙ্গে পাঠানোর অনুমতি দিয়েছে হোয়াটসঅ্যাপ।
