সিলেটের জৈন্তাপুর উপজেলার পাখিটিকি গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ছেলেশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয়রা লাশটি দেখে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। জৈন্তাপুর থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, শিশুটির বয়স দেড় বছরের মতো হবে। তার পরনে হাফপ্যান্ট ও টি-শার্ট ছিল। শিশুটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
×
