আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৪:১৯ এএম

দক্ষ মানবসম্পদ তৈরি ও মানবসম্পদের উন্নয়নকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো অষ্টম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন। গতকাল শুক্রবার রাজধানীর বসুন্ধরায় এনএসইউর অডিটোরিয়ামে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘এইচআর লিডারশিপ ফর ইমারজিং ইকোনমি’।

প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির বলেন, ‘বাংলাদেশ আর পিছিয়ে নেই। আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দক্ষ এইচআররা। দক্ষ কর্মী ও দক্ষ এইচআররা জানে অফিসের কোন কর্মচারীকে দিয়ে কোন কাজ ভালোভাবে করানো যাবে।’

সংক্ষিপ্ত বক্তব্যে বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মুহাম্মদ মাশেকুর রহমান খান বলেন, ‘বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেওয়ার জন্য প্রয়োজন পৃথক মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়।’ তিনি এমপ্লয়মেন্ট আইন করারও দাবি জানান।

মানবসম্পদ পেশাজীবীদের মিলনমেলায় মূল প্রবন্ধ পাঠ করেন যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর ড. অ্যালান বার্ড। মানবসম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য মানবসম্পদ বিশেষজ্ঞ মোনোয়ার আহামেদ ও মরহুম এসএ হককে দেওয়া হয় আজীবন সম্মাননা। বিএসএইচআরএমের অ্যাসোসিয়েট মেম্বার ফারহানা রহমান ঊর্মি বলেন, ‘আমি ৭ বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত