শরীয়তপুরে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৭:০৩ পিএম

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অজ্ঞাত নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তর জন্য মরদেহটি শনিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের নওগা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত নারীর বয়স আনুমানিক ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর থেকে পচা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওগাবাসী। তখন গ্রামবাসীর কয়েকজন মিলে দুর্গন্ধ’র উৎস খুঁজতে থাকে। পরে একটি ডোবার ভেতর মরদেহটি দেখতে পায় লোকজন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ডামুড্যা থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

ডামুড্যা থানার ওসি তদন্ত মো. এমারত হোসেন বলেন, অর্ধ গলিত অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত পরিচয় ওই নারীর লাশটির চেহারা অনেকটা বিকৃত হয়ে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত