ফুলবাড়িয়ায় চার ঘণ্টায় ২ খুন

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১১:৪১ পিএম

ফুলবাড়িয়ায় চার ঘণ্টায় দুই খুনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ভবানীপুরে ছেলের হাতে মা খুন হন আর ১০টার দিকে বরুকা নামাপাড়া আয়মন নদীর পাড় থেকে উদ্ধার করা হয় শিশুর ক্ষতবিক্ষত লাশ।

ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, গতকাল সকাল ৬টার দিকে ভবানীপুর ইউনিয়নের যমুনার পাড় এলাকার আলম মিয়া তার মা আম্বিয়া খাতুনের (৬০) মাথায় লাকড়ি দিয়ে আকস্মিকভাবে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলেটি মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করা হয়েছে। ওসি আরও জানান, সকাল ১০টার দিকে বরুকা নামাপাড়া আয়মন নদীর পাড় থেকে সাইদুল ইসলাম সিফাত (১০) নামে এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। সিফাত ওই গ্রামের ভ্যানচালক এনামুল হকের ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত