শরীয়তপুরে শিশুর মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১১:৫৫ পিএম

শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে দেড় মাসের একটি শিশুর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার বাঘিয়া গ্রামে ম-ল বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ কে বা কারা শিশুটিকে হত্যা করে খাটের নিচে রেখে গেছে। মৃত শিশু গোবিন্দ ম-ল ওই গ্রামের বিমল ও দিপু দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে শিশু গোবিন্দকে খাটের ওপর ঘুমন্ত রেখে  গোসল করতে যায় মা দিপু ম-ল। গোসল শেষে দেখেন তার সন্তান খাটে নেই। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে খোঁজাখুঁজির পর তাদের এক নিকটাত্মীয়ের ঘরের বারান্দায় খাটের নিচে অয়েল ক্লথে মোড়ানো ও মুখে লবণ দেওয়া অবস্থায় পায় শিশুটির এক ফুফু। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কজন এলাকাবাসী জানান, এটা অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যু। মুখে লবণ পানি দিয়ে কেউ মেরে রেখে গেছে শিশুটিকে। পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত